নওগাঁ সদর উপজেলার চক-আবরশ গ্রামে ২০০১ সালে বিয়ের প্রলোভনে অপহরণ করে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।

আজ রোববার (২৭ জুলাই) বিকালে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২ এর বিচারক, জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার।

রায়ে একই গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২)-এর প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড, এবং অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বিচারক রায়ে আরও নির্দেশ দেন, জরিমানার অর্থ ধর্ষণের শিকার ভিকটিমকে প্রদান করতে হবে।

রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রেজাউল করিম। তিনি রায়কে সন্তোষজনক বলে অভিহিত করেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, তারা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

২০০১ সালের ১২ মার্চ ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে তাকে গণধর্ষণের শিকার হতে হয়। ঘটনাটি নিয়ে ২০০১ সালেই মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় ঘোষণা করলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version