পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় এসব ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ।

এ সময় পীরগঞ্জ বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদক নসরতে খোদা রানা, উপজেলা দূর্নীতি প্রেিরাধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মোঃ লাতিফুর রহমান

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version