তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেলে চলছে খাবার ও সহায়তা কার্যক্রম পবিপ্রবি প্রতিনিধি: বিমান দুর্ঘটনায় আহত ও দগ্ধদের স্বজনদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তৃতীয় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের সামনে আহতদের স্বজনদের জন্য খাবার ও জরুরি সহায়তা প্রদান করছে সংগঠনটি।

এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সার্বক্ষণিক পরিচালিত এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. ইমন মিয়া এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য সক্রিয় কর্মীরা।

ছাত্রদলের এই নিরলস প্রচেষ্টা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের নেতারা জানান, “এই সংকটময় সময়ে মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা আহতদের স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যতদিন প্রয়োজন, আমরা এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version