গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। (২৯ জুন) শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীরা জানান,২৮ জুন শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান।

পরে পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় এজাহার দাখিল করে। শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version