টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব আহমেদ। ২৮ জুন শনিবার সকালে থেকে বিকেল পর্যন্ত ছাত্রদল নেতা রাজিব রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট নাগরপুর সদর বাজারের সকল দোকানী ও আগত জনসাধারণের হাতে তুলে দেয়ন।

নাগরপুর বাজারে রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে লিফলেট বিতরণের একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন ছাত্রদল নেতা রাজিব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জন্য ভোট চেয়েছেন তিনি।  ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণের সময় জাতীয়তাবাদী ওলামা দল নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও রাজিবের নিজ গ্রামের মানুষ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version