মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আবদুল আহাদ বিশ্বাসকে তিন বছরের জন্য সহযোগী অধ্যাপক পদে অবনমিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের স্বাক্ষরিত ১৯ জুনের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, চাকরি সংক্রান্ত একটি তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনার পর ৩০ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৫তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশ অনুযায়ী, ড. আহাদ বিশ্বাস অবনমনকালীন সময়ে ক্লাস নেওয়া, পরীক্ষা কার্যক্রম পরিচালনা কিংবা শিক্ষার্থীদের গবেষণা তত্ত্বাবধান করতে পারবেন না।

এ সময় কোনো অসৌজন্যমূলক আচরণ করলে বা পূর্বের অভিযোগের পুনরাবৃত্তি ঘটলে, ভাইস-চ্যান্সেলর তাকে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরিচ্যুত করতে পারবেন। এ বিষয়ে আপিল করার সুযোগও থাকছে না। তিন বছর পর শর্ত পূরণ সাপেক্ষে তিনি পূর্বের পদ ও স্কেলে পশু বিজ্ঞান বিভাগে যোগদান করতে পারবেন। তবে এই সময়সীমা তার সক্রিয় চাকরিকাল হিসেবে বিবেচিত হবে না। এ বিষয়ে ড. আহাদ বিশ্বাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version