নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে মো. উজাইফা নামে ১৮ মাস বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাবনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজাইফা উপজেলার বাবনি গ্রামের মো. এমরুল হক ও আকলিয়া বেগম দম্পতির সন্তান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, খেলাধুলা করতে করতে উজাইফা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পূর্ব পাশে একটি ডোবায় তাকে ভাসতে দেখেন স্থানীয় একাধিক নারী। তার ডাক চিৎকারে শিশুটির বড় চাচা দৌড়ে গিয়ে দ্রুত ডোবা থেকে উদ্ধার করেন। পরে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

এবিষয়ে কলমাকান্দা থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, রাতেই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version