মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনার ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ ও একটি বাইসাইকেল জব্দ করেছে।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ (বুধবার) বিকেল ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ টহলটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সিকদারপাড়া নাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫৮ বোতল ফেন্সিডিল ও একটি বাইসাইকেল জব্দ করতে সক্ষম হয়।

মাদকসহ জব্দকৃত বাইসাইকেল নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version