নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখতে দেখে স্থানীয়রা।

নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। তার মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্ডাল জাতীয় ঔষধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক নারী প্রথমে মৃতদেহটি দেখতে পান। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়দের ধারণা, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version