নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কংস নদ থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত নারীর বয়স ৪০-৪৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় কংস নদে ওই নারীর ভাসমান লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার আওতাধীন ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। তবে ওই নারীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।  পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এসআই মো. আনিছুর রহমান বলেন, অজ্ঞাত নারীর লাশ কোথাও থেকে এখানে ভেসে এসেছে। নাম পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version