বৃহস্পতিবার, অক্টোবর ২২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (৫) নামের এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম ওই গ্রামের হার্ডওয়্যার এন্ড ওয়ার্কসপ ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

নিহতের পিতা সিদ্দিকুর রহমান জানান, এটাই যে আমার দোকানের নাঈমের জীবনের শেষ আসা। আমি তো বুঝতে পারিনি। আপনার আমার ছেলের জন্য দোয়া করবেন। 

কান্না জড়িতকন্ঠে তিনি আরও বলেন, সারাদিন ওয়ার্কসপের দোকানে বেচাকেনা করছিলাম। এমন সময় বিকাল ৩টার দিকে দোকানে আসে নাঈম। দোকানে অন্য লোক বসিয়ে মেঝো ছেলেকে ভর্তি করানোর জন্য ঝাঞ্জাইল মাদরাসায় গিয়েছি। দোকানের পার্শ্বেই ছিলো অটোরিকশার ব্যাটারী চার্জের দোকান। সকলের অগোচরে ওই দোকানে গিয়ে ইলেকট্রিক তারে হাত দিতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নাঈম। এমন জানলে আমি মাদরাসায় যেতাম না। পরবর্তিতে আশপাশের লোকজনের সহায়তায় নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান শিশু মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুটি হৃদয় বিদারক। কোন অভিযোগ নাই বিধায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version