নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় সৌরভ (৬) নামে এক শিশু প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। বাড়িতে ফিরতে দেরি দেখে খোঁজাখুজির একপর্যায়ে শিশুটির রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেল পাশের বাড়ি গোয়াল ঘরে।

সোমবার (১৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু সৌরভ উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের সবু উল্লার ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিশু সৌরভ প্রতিদিনের ন্যঅয় পাশের বাড়ির গৃহ শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। পাশের বাড়ির বনার চৌধুরীর গোয়ালঘর পরিষ্কার করতে যান। দরজা খুলে শিশুটির রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তা দেখতে পান। পরে পরিবারের সদস্যরা সৌরভকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে শিশু সৌরভ মারা যায়।

ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, শিশু সৌরভ আমার পাশের বাড়ির। আজ (সোমবার) সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে না আসায় পরিবারের লোকজন পাশের বাড়ির বনার চৌধুরী তার গোয়াল ঘরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় শিশুটি।

শিশুটির বাবা সবু উল্লাহ জানান, জানি না কেন আমার নিস্পাপ শিশুটিকে কেন হত্যা করা হয়েছে। জানা মতে কারো সাথে আমার কোন শত্রুতা নেই। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version