স্বীকৃতি বিশ্বাস, যশোর

যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের কাছুয়ার বিলের ঘের সংক্রান্ত সমস্যায় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ধোপাদী গ্রামের তরিকুল ইসলাম নিহতের পর সন্ত্রাসীরা ডহর মশিয়াহাটী গ্রামের ১৯ টি বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার পাঁচ দিন পর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী সুশান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেছেন। তবে, বিষয়টি জানাজানি হয় আজ বুধবার (২৮ মে)। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার সরখোলা গ্রামের গোলাম হোসেনের ছেলে ইমন হোসেন (৩০), একই গ্রামের মতিয়ার রহমান মোল্যার ছেলে রিফাতুল ইসলাম রাতুল (২৩) ও বুইকরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (২৭)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version