নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রকি নামে ১২ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৮) রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সিংহা চারিগাঁও পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু রকি উপজেলার চারিগাঁও পাড়া গ্রামের অটো রিকশাচালক কামাল মিয়া ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিন ব্যাটারি চালিত আটোরিকশা চালিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসেন চালক কামাল মিয়া। পরে তিনি ব্যাটারি চালিত অটো রিকশা চার্জ দিতে বৈদ্যুতিক সংযোগ দেন। এসময় শিশু রকি আটোরিকশার বডি স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবার সদস্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

শিশু রকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version