Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

কলমাকান্দায় প্রান্তিক পেশাজীবীদের নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) এর আওতায় একটি অবহিতকরণ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজাউল করিম। সেমিনারের মূল প্রধান উপস্থাপক ছিলেন, সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন।

সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এই প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণের সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Exit mobile version