নিজস্ব প্রতিবেদক: ‘‘পাঠে পাঠে আত্মজাগরণ-বই যাবে বাড়ি বাড়ি’’ এই প্রতিপাদ্যে বার্ষিক অধ্যয়ন সভা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে তিন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহঃস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। 

তিন গুণীজনকে সম্মাননা প্রাপ্তরা হলেন- কথা সাহিত্যিক মোজাফফর আহমেদ (ঢাকা), ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী (নেত্রকোনা) ও কবি লোকান্ত শাওন (দুর্গাপুর) তাদেরকে জলসিঁড়ি সম্মাননা-২০২৫ প্রদান করা হয়।

এ উপলক্ষে বিরিশিরি ইউনিয়নের গাভীনা গ্রামে জলসিঁড়ি কেন্দ্রের সাধারণ সম্পাদক দীপক সরকার ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ‘‘নজরুল পাঠ কেন্দ্রের’’ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সংবর্ধিত জন ভালোবাসার কবি তানভির জাহান চৌধুরী, কবি লোকান্ত শাওন।

এছাড়া স্থানীয় ও দেশ বরেণ্য কবি ও সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিগন উপস্থিত থেকে আলোচনা ও কবিতা পাঠ করেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাসজকে সকল কাজে গতিশীল করতে পাঠের অভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নাই। সাহিত্যচর্চা করে এমন শিক্ষার্থী কোনদিন বিপথে যেতে পারে না। আসুন, নিজ নিজ অবস্থান থেকে মাসে অন্তত একটি করে নৈতিক শিক্ষা, মহামনীষী অথবা ইতিহাস ঐতিহ্যমন্ডিত বই কিনে প্রিয়জনদের উপহার দেই। দেশকে নতুন করে সাজাতে পাঠের অভ্যাগ গড়ে তোলার আহবান জানান তিনি।

আলোচনা শেষে প্রতিবারের মতো এবছরও ওই তিনজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version