মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

দরিদ্র পরিবারে জন্ম জামালের ছোট থেকে কষ্টে বেড়ে উঠা। সংসারের হাল ধরতে পারি জমান ঢাকায় সেখানে দিনমজুরির কাজ করেন। এক বছর আগে ৮০ হাজার টাকা ঋণ করে কিনেন দুইটি গরু। বাড়িতে গরুগুলো লালন-পালন করছিলেন তার মা রাবিয়া খাতুন। এরই মধ্যে আজ সকালে হঠাৎ ঝড়সহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতে একসাথেই মারা যায় তার দুইটি গরু। গরু গুলোই ছিল তার শেষ সম্বল, গরু গুলো মারা যাওয়ায় যেন স্বপ্ন ভঙ্গ।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নেথপাড়া গ্রামে। জামাল ওই এলাকার বাসিন্দা। ঢাকায় দিন দিনমজুরীর কাজ করতেন। বর্তমান সেখানে তেমন কাজ না থাকায় বাড়িতে এসেছেন অন্যের জমির ধান কাটতে। জামাল মিয়া বলেন, সকালে আমি গরু দুইটাকে বিলে ঘাস খেতে দিয়ে ধান কাটতে গিয়েছিলাম। হঠাৎ ঝড়সহ বজ্রপাত হয় বৃষ্টি কমলে বিল থেকে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে। এই গরুই ছিল আমার শেষ সম্ভব, ঋণ করে কিনেছিলাম।

জামালের মা রাবিয়া খাতুন বলেন, আমার ছেলে ঋণ করে গরু দুইটা কিনেছিলো। আমি লালন-পালন করেছি। বাড়িতে অল্প জায়গা আছে কিন্তু সেখানে ঘর নেই। থাকি ভাইয়ের বাড়িতে। ভেবেছিলাম গরু গুলো বিক্রি করে সেখানেই ঘর করবো। কিন্তু গরু মারা যাওয়ায় সব শেষ হয়ে গেছে এ কথা বলতে গিয়ে আহাজারি করেছেন তিনি।

এদিকে দুটি গরু মারা যাওয়ায় এক লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে জামাল। তাই সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি প্রতিবেশীর। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, আমি শুনেছি অসহায় জামালের দুটি গরু বজ্রপাতে মারা গেছে। তাকে সরকারি সহযোগিতার আওতায় জেলার তালিকায় পাঠিয়েছি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version