মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

মনিরুজ্জামান খান গাইবান্ধা:

গাইবান্ধার ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক সংলগ্ন এলাকায় ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চের ভিত্তি প্রস্থর স্থাপন করেন গাইবান্ধার জেলা প্রশাসক পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজম আহমদ। রোববার (৪ মে) বিকেলে এ উপলক্ষে নদী তীরে এক অনুষ্ঠানের মাধ্যমে মুক্ত মঞ্চের কাজ উদ্বোধন করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাইবান্ধার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো যাতে তাদের অনুষ্ঠানগুলো সহজেই আয়োজন করতে পারে সেজন্যই এই মুক্ত মঞ্চ নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের( ভারপ্রাপ্ত) উপপরিচালক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এবং পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম জানান, গাইবান্ধা জেলা প্রশাসন এই মঞ্চটি নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এই মঞ্চে সবধরণের অনুষ্ঠান আয়োজনের সুযোগ-সুবিধা থাকবে। অন্তত: ৫শ দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবে। একই সাথে ঘাঘট নদীর সৌন্দর্যের পাশে বসে অনুষ্ঠান দেখার বিষয়টিকেই গুরুত্ব দেয়া হয়েছে। সম্পুর্ণ স্থায়ীভাবে এই মঞ্চ নির্মিত হচ্ছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জহির ইমাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক, সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বাবলু মিয়া, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন ব্যক্তি জানান গাইবান্ধার বর্তমান জেলা প্রশাসক গাইবান্ধা জেলা কে অনণ্য উচ্চতায় নিয়ে যেতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার মধ্যে এই মুক্তমঞ্চটি অন্যতম। উল্লেখ যে গাইবান্ধা জেলার বাসির জন্য জেলা পরিষদের ভিতরে একটি অডিটোরিয়াম আছে, যেটি দীর্ঘদিন থেকে জনসাধারণ ব্যবহার করতে পারছে না। বিভিন্ন অনুষ্ঠান প্রগাম করা থেকে বঞ্চিত হচ্ছে গাইবান্ধা জেলার সাধারণ জনগণ।

বর্তমানে অডিটোরিয়াম হলটি র‍্যাবের অস্থায়ী ক্যাম্প হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহৃত হয়ে আসছে। পাঁচই আগস্ট এর পর গাইবান্ধাবাসী তাদের কাঙ্খিত অডিটোরিয়াম সেটি কিন্তু মুক্তভাবে ফিরে পায়নি তাই গাইবান্ধার বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অডিটোরিয়াম এর বিষয়টি যদি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে জনগণের জন্য আবারো উন্মুক্ত করে দিত তাহলে গাইবান্ধাবাসী আরো উপকৃত হতো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।

কারণ প্রাকৃতিক পরিবেশ সবসময় উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান করার জন্য অনুকূলে থাকে না। তাই প্রাকৃতিক পরিবেশের বিষটি চিন্তা করে হলেও জনগণের অডিটোরিয়াম হলটি জনগণের জন্য উন্মুক্ত হলে গাইবান্ধা জেলার মানুষ ফিরে পাবে তাদের চির চেনা রুপে।গাইবান্ধার জনগণের কল্যাণেই বর্তমান জেলা প্রশাসক যে ব্যবস্থাপনা করছেন সেটি আরো কল্যাণকর হবে জনগণের জন্য।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version