নিজস্ব প্রতিবেদক:“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল. এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫।

সোমবার (২৮ এপ্রিল) এ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।

এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের,থানার অফিসার ইনচার্জ মো. আমিনূল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোফাজ্জল হোসেন সবুজ, প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন ও সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু অমল চন্দ্র সরকার, ইসলামী আন্দোলন পৌর সাধারণ সম্পাদক মাসুদ রানা, জমিয়তে ইসলামের উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমেদ, ব্র্যাকের এরিয়া অফিসার (SELP) কানিজ তসলিমা রিনথী, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারি নার্গিস আক্তার প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version