তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ লোকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬শে এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম দিনেশ চন্দ্র সরকার। স্থানীয় সুত্রের বরাতে জানা যায়, দুপুর ১ টার দিকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলো।

পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্বার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে৷ মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারনে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়। লোকটির পরিচয় পাওয়া যায় নি। রেলওয়ে পুলিশ ওই ব্যক্তির পরিচয় বের করার চেষ্টা চালাচ্ছে। হাসপাতাল হতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version