রবিবার, সেপ্টেম্বর ২৭

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে “এ ওয়ান ব্রেড এন্ড বিস্কুট” ফ্যাক্টরী পন্যের মোড়কজাত করনে মিথ্যা তথ্য দেয়ার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মৌলভীবাজার সদর উপজেলায় বিসিক শিল্প নগরীতে অবস্থিত “এ ওয়ান ব্রেড এন্ড বিস্কুট” ফ্যাক্টরীতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় প্রতিষ্ঠানের মালিক পন্যের মোড়কজাত করনে মিথ্যা তথ্য দেয়ার অপরাধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ মোতাবেক ২ লাখ টাকা টাকা জরিমানা এবং আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহাগ মিলু। সোমবার (২১শে এপ্রিল) রাতে জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করেন। মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনায় সহায়তা করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version