টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শহীদ মীর মাহবুবুর রহমান বাবু স্মৃতি ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় নাগরপুর যদুনাথ ময়দানে দক্ষিণ নাগরপুর পূর্ব পাড়া ছাত্র ও যুবসমাজ কতৃক আয়োজিত ক্রিকেট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর জাসাস এর আহবায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন সহ বিএনপির অঙ্গ সংগঠন এ-র নেতা কর্মী বৃন্দ।

ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে নায়েব আলী সুপার কিং বনাম শিহা ইলেভেন স্টার। এই খেলায় নায়েব আলী সুপার কিং জয় লাভ করে। বিজয়ী এবং রানারআপ এর হাতে টেলিভিশন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version