বৃহস্পতিবার, অক্টোবর ১৫

মনিরুজ্জামান খান,গাইবান্ধা:

এ বছরে গাইবান্ধা জেলায় এসএসসি সমমান পরীক্ষায় ৩২ হাজার ৯১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ২৫ হাজার ৩০৩, ভোকেশনাল ৩০০১ ও দাখিল পরীক্ষার্থী ৪ হাজার ৬১৫ জন। বুধবার (৯ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে গাইবান্ধা জেলার ৭ উপজেলার ৬৬ কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে।  গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, এসএসসি সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সব কেন্দ্র গুলোতে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version