আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় আম গাছের ডালে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রায়হান মোল্লা (২৩) গ্রামের আব্দুল খালেদ মোল্লার ছেলে।

সে স্থানীয় কলেজে পড়াশুনা করতেন। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মা-বাবার সাথে ঝগড়া বাধে। একপর্যায়ে রাগ করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর অনেক খোজাখুজির পর আজ সকালে স্থানীয়রা তাকে আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুল অবস্থায় দেখতে পায়।

এরপর পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত রায়হান মানষিক ভারসাম্যহীন এবং মাদকাশক্ত বলে জানান স্থানীয়রা। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, নিহতের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষেন্ত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version