গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ফেসবুকে প্রেম’ দুজনের মধ্যে পরিচয়ের সূত্র ধরে ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে দেখা করতে নৌকায় বেড়াতে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল)তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে গত ৭ এপ্রিল সোমবার দুপুর পরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাট এলাকায় ওই তরুণীকে জোর করে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। ওই তরুণী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী গ্রামের বাসিন্দা। অভিযোগ সুত্রে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে তাঁর পরিচয় হয়। কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা মো. ইউনুস আলী ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, কনক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসি ঘাটে ডেকে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাঁকে নৌকায় ঘুরতে নিয়ে নৌকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করেন। এঘটনায় ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার ও শাস্তির দাবী করেন। এ বিষয়ে ফুলছড়ি থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version