শুক্রবার, সেপ্টেম্বর ২৫

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭এপ্রিল)বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ভানুগাছ রেলস্টেশন মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী এড. মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ থানা সভাপতি মাও. আব্দুস সালাম, ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসীম, ওলামা বিভাগের সেক্রেটারী মাও. খায়রুল ইসলাম নিজামী,পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, মো. মাসুদ আহমদ প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল কমলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান এবং মুসলিম বিশ্বকে ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version