ফুলছড়ি (গাইবান্ধা প্রতিনিধি):

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন (৪২) নামের একজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া নয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত রুহল আমিন ওই গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, রুহুল আমিনের পরিবারের সাথে প্রতিবেশী আনিসুর রহমানের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: হাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version