নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় মদ পাচারের অভিযোগে ৫০ বোতল মদসহ ফরহাদ (৩০) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে অংশ নেন কলমাকান্দা থানার পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আটককৃত ফরহাদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version