মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে বরাদ্দকৃত ১৫৬ জনের মধ্যে ৫৪ জন সুফলভোগীদের মাঝে ১টি করে ষাড় গরু বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান, পর্যায়ক্রমে উপজেলায় ৩৮৬ জন উপকারভোগীর মাঝে ষাঁড় ও বকনা গরু এবং গরুর ঘর নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version