ঝালকাঠিতে চাঁদাবজির মামলায় স্বাক্ষী হওয়ার কারনে মেহেদী হাসান তালুকদার নামে এক ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে জেলা যুবলীগের সদস্য রাকিব তালুকদারের বিরুদ্ধে ।

গতকাল রোববার বিকেলে ঝালকাঠি বাসন্ডা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৪ মার্চ) সকালে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি ও ঝালকাঠি সেনাক্যাম্পে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

অভিযুক্ত রাকিব তালুকদার শহরের মহিলা কলেজ এলাকার মৃতঃ বাবুল তালুকদারের ছেলে।

লিখিত অভিযোগে ব্যবসায়ী মেহেদী হাসান জানান,আমি গাজী ব্রিকস নামে একটি ইটের ভাটার অংশিদারী ব্যবসায়ী। এর আগে আমাদের কাছে রাকিব তালুকদার চাঁদা দাবী করে।এছাড়া আমাদের ভাটা থেকে জোর করে চালান স্লিপ ছাড়া ইট নিয়া গেলে আমাদের পক্ষে গাজী ব্রিকস এর প্রোপাইটর মোঃ মিজানুর রহমান সিকদার বাদী হয়ে ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে। এটি পরে ঝালকাঠি সদর থানায় এজাহার হয়।এই মামলায় আমি ৭ নং স্বাক্ষী থাকায় ক্ষিপ্ত হয়ে গতকাল বিকেলে বাসন্ডা ব্রিজ সংলগ্ন মেসার্স সরদার এন্ড সন্স এর সামনে চাকু দেখিয়ে হত্যার হুমকি দেন।

এ বিষয়ে অভিযুক্ত রাকিব তালুকদারকে একাধিকবার ফোন দিলেও কোন সাড়া পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে । তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version