সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক ২টি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮ টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার (১৫ মার্চ) ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও মোকামছড়া নামক স্থান হতে ৬ টি ভারতীয় গরু ও ইসলামপুর নামক স্থান হতে ২টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় অদ্য পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৯/৭-এস ও ১২২৯/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পেকপাড়া ও মোকামছড়া নামক স্থান হতে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া পৃথক আরেকটি অভিযানে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থান হতে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।

বিজিবি জানায়, পৃথক ২ টি অভিযানে জব্দকৃত ৮টি গরুর আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা৷

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version