মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গোলাম নাসির বিপ্লব (৩৮) এর মৃত‍্যু হয়েছে।

সোমবার সন্ধ‍্যায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ‍্যমালঞ্চ গ্রামের নূরুল ইসলামের ছেলে এবং পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস‍্য সচিব ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ‍্যায় কামদিয়া- পাঁচবিবি সড়কের ফিসকারঘাট এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী বিপ্লব। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীদের মাধ‍্যমে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ময়নুল ইসলাম জানান, নিহত পরিবারের পক্ষ থেকে এখনোও কোন অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন করা হবে।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version