স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

সাম্প্রতিক সারাদেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যশোরে মশাল মিছিল করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কমিটি। আজ সোমবার (২৬ শে ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় যশোর শহরের নীল রতন ধর সড়কে অবস্থিত দলটির জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান। মিছিলে নেতৃত্ব দেন কমরেড তসলিম উর রহমান, কমরেড জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা কমরেড শাহাবুদ্দিন বাটুল ও কমরেড পিল্টু।

সমাবেশে নেতারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র নিন্দা জানান এবং সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান। তারা জনসাধারণকে দুর্নীতি, দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version