তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় ৪০ লক্ষ টাকা সমমান মূল্যের দখলকৃত সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাসিমনগর এলাকায় এ জমি উদ্ধারোভিজান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

পরে ওই জমিতে সরকারের নামে প্রদর্শনকৃত সাইনবোর্ড টানানো হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার কাসিমনগর মৌজায় ২০ একরের ওই ভূমি এস এ এবং আর এস রেকর্ডে সরকারের নামে রেকর্ডভুক্ত থাকার পরেও দীর্ঘদিন যাবত জমিটি বিভিন্ন ব্যক্তি দখল করে ভোগ করে আসছিলেন। এমন অভিযান অব্যাহত থাকবে ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version