বকশীগঞ্জ প্রতিনিধিঃ

রাহিন হোসেন রায়হান। এদেশের উন্নতি আওয়ামী লীগের কারনে বাধা গ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস, ছাত্র ও বিএনপিসহ সকলে মিলে আওয়ামী লীগকে ছাড় না দেয়ার বিষয়ে একমত বলে জানান তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের বকশীগঞ্জে খয়ের উদ্দিন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন- শেখ হাসিনা যদি দেশে আসে তাহলে সাধারন জনগন তাকে হত্যা করবে।

এছাড়াও যারা পেটের দায়ে বা বিপদে পড়ে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলো তাদেরকে যাচাই বাছাই করে দলে যোগদানের সুযোগের কথা বলেন এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যারা আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম করেছেন এবং মামলা হামলার শিকার হয়েছেন তাদেরকে দলে আগে প্রাধান্য দেওয়া হবে।

 সম্মেলনে উদ্বোধক ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version