নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিজয়পুর এলাকার সোমেশ্বরী নদী থেকে বালু চুরির দায়ে একজনকে অর্থদন্ড ও ছয়জন লড়িচালককে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর এই দন্ড প্রদান করেন।

মামলা সুত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা সত্বেও সোমেশ্বরী নদী থেকে বালু চুরি করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ছয়জন লড়িচালক মমিন আহমেদ (২০), সোহাগ মিয়া (২২), মো. হাকিম (২২), মো. শরিফুল ইসলাম (২২), মো. এনামুল হক (২৬) ও আলমগীর হোসেন (২৪) এই ছয়জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেইসাথে সোমেশ্বরী নদী থেকে কোন প্রকার বালু উত্তোলন করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে ছয় জন লড়িচালককে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণ এবং একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ইতোমধ্যেও বিভিন্ন সময়ে বালু চুরি রোধে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version