মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫

যশোর প্রতিনিধিঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক একরামুল হাসানের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক একরামুল হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । আজ সোমবার বেলা ১২টার দিকে শিক্ষক একরামুল হাসানকে মণিরামপুর থানায় নিয়ে আসা হয় বলে জানা গেছে।

অভিযোগের বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিতে শিক্ষককে থানায় নেওয়া হয়। এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ঘটনার সত্যতা ও পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version