নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগড়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাগড়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বনানী বিশ্বাস।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাওলানা এনামুল হক দীর্ঘ ৪১ বছর ধরে বাগড়া ফাযিল মাদ্রাসায় সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তাঁর বিদায় অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন মুহূর্ত যেখানে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের চোখ ছিল অশ্রুসিক্ত। উপস্থিত সবাই তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাওলানা এনামুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version