কে. এম. সাখাওয়াত হোসেন: ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশ গ্রহণ’ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কালেক্টরেট বিদ্যালয়ে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহায়তায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এ সভার আয়োজন করা হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি তাহেজা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পলাশ চন্দ্র সাহা , মাতৃসদনের ডা. কৃপানাথ পাল, সমাজসেবা কর্মকর্তা লুৎফা বেগম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সদস্য মোস্তাফিজুর রহমান খান, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল চক্রবর্তী, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা ইসলাম মোহ, প্রধান শিক্ষক অমলেন্দু সরকার বাদল, জেলা যুব অধিকার ফোরামের সমন্বয়কারী সুমাইয়া আক্তার ও আজিজুর রহমান সায়েমসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদান এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে নাগরিক স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version