সোমবার, সেপ্টেম্বর ১৪

আরিফুল ইসলাম রনক, নওগাঁ:

আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টার সময় নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলিয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নওগাঁ জেলা শাখার সভাপতি মো: আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো ক্রীয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবু, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু।

এছাড়াও আরও উপস্তিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: শহিদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম রেজু, মো: আমিনুল হক বেলাল, মো: মামুনুর রহমান রিপন, মো: শফিউল আজম ভিপি রানা, সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version