কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগান মাঠে  “ন্যাশনাল টি কোম্পানি (এন,টি,সি) সহ সকল চা বাগান অবিলম্বে চালু করো। শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করো,মনুষ্যোচিত মজুরি,শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও চাকুরী নিশ্চিত,করো” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চা শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে পঞ্চায়েত কমিটি ও চা ছাত্র যুব সংঘের আয়োজনে চা শ্রমিক সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।

  এসময় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন,স্বৈরাচারী গোপালী হাসিনার চোখ শুধু ঢাকা থেকে তার বাপের বাড়ী  টুঙ্গীপাড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল, দেশের অন্য কোথাও তার চোখ পড়েনি চা শিল্পেও শেখ পরিবারে ভাগ বসিয়েছে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন। তিনি আরো বলেন চা বাগানে কোন মদের পাট্টা থাকা উচিৎ নয়, সে গুলি ভেঙ্গে গুড়িয়ে দেয়ার অনুরোধ করেন চা শ্রমিকদের।

চা শ্রমিক সমাবেশে আপন বোনার্জী রুদ্র ও ভোলা সিংহের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ,কেন্দ্রীয় সম্মনয়ক শ্যামলী সুলতানা জ্যানি,  আসাদুল্লাহ গালিব ও কুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইউসুফ খাঁন প্রমূখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চা শ্রমিক কন্যা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, চা শ্রমিক নারী নেত্রী গিতা কানু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়ক নাজমিন সুলতানা প্রমূখ। বক্তারা বলেন,চা বাগানের প্রেক্ষাপটে সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহন করা এবং মনুষ্যোচিত মজুরির ব্যবস্থা করতে হবে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক চা বাগানের সন্তান প্রীতম দাশ বলেন, চা শ্রমিক জনগোষ্ঠি যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট চা শিল্প ও শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। চা শ্রমিকদের শিক্ষা,স্বাস্থ্য,বাসস্থান,চাকুরী নিশ্চিয়তাসহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন করতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version