নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনা জেলাকে ঘিরে সাম্প্রতিক আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার (৪ জানুয়ারি) বাদ আসর নেত্রকোনা পৌরশহরের বড়বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সাম্প্রতিক নেত্রকোনা জেলাকে ঘিরে আওয়ামী লীগের একের পর এক ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে এবং বড় বড়বাজার জামে মসজিদের সামনে এসে শেষে হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী, যুবনেতা মাওলানা আবদুর জামি, মুফতি মুসা, মাওলানা হযরত আলী, ছাত্রনেতা মুহাম্মাদ বীন ইয়ামিন, মাওলানা শেখ ইউসুফ, শ্রমিক নেতা আনোয়ার হোসাইন প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version