টাঙ্গাইল প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস ২০২৪ দিবসটি উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযথ ভাবে পালন করা হয়। এর মধ্যে নাগরপুর মহিলা কলেজে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক ওক্রিড়া অনুষ্ঠান।খেলার পাশাপাশি ছিলো কেরাত, হামদ, না’ত, ইসলামী গান, রচনা, কুইজ প্রতিযোগিতা, নৃত্য, গান, আবৃত্তি।এ খেলায় লাল ও সবুজ দলের মধ্যে টানটান উত্তেজনায় খেলাটি শেষ হয়। বাঘিনী সাহসী এসব শিক্ষার্থীরদের এ প্রতিযোগিতায় অংশ গ্রহণে যেন দেশের সকল নারীদের ম্যাসেজ দিচ্ছিল, বেগম রোকেয়ার মত আমরাও পিছিয়ে নেই। আমরা গ্রামের মেয়ে হলেও কোন অংশে পিছিয়ে নেই। আমারও সকল প্রতিযোগিতা ও পরিক্ষার জন্য প্রস্তুত আছি।দেশে নারী অগ্রযাত্রায় অবদান, জাতীয় নারী ক্রিকেট ও ফুটবল দলের কৃতিত্বের বীরগাথা মনের দিচ্ছিল এসব শিক্ষার্থী মেয়েরা।লাল দলের ১৫ ওভারে ১৬৩ রানের জবাবে সবুজ দলের ৯৭ রানে সবাই আউট হয়ে যায়।

এ খেলায়, লাল দলের ঋতু আক্তার ২ উকেট এবং ৬৩ রান করে ম্যাচ সেরা পুরস্কার জিতে নেয়।এ খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মহিলা কলেজের শিক্ষার্থী আবু সুফিয়ান চৌধুরী এবং শহিদুল ইসলাম। স্কোরবোর্ডে ছিলেন বিদ্যুৎ হোসেন ও মো. বজলুর রশীদ। এ খেলায় ধারাভাষ্য করেন দিলিপ চক্রবর্তী ও আব্দুল মালেক। লাল দলের ম্যানেজার ছিলেন মো. আমিনুর রহমান এবং সবুজ দলের ম্যানেজার আলী আক্তার।খেলার পাশাপাশি ছিলো নৃত্য ও গান পরিবেশের প্রতিযোগিতা। শিশু থেকে শুরু করে সব বয়সী মেয়েদের অংশ গ্রহণে বিজয়দিবসের আয়োজন প্রানবন্ত হয়ে ওঠে।শিক্ষার্থীদের অংশ গ্রহণ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অধ্যক্ষ মো. আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা।অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে দুপুরের খাবার খায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version