(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ স্বেচ্ছায় রক্তদান সংগঠন ঠাকুরগাও ব্লাড ডোনার অর্গানাইজেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা হয়েছে। পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার দিন ব্যাপী এ মিলন মেলা হয়। সকালে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালী বের করা হয়। শহর ঘুড়ে আবার বিদ্যালয় প্রাঙ্গনে এসে র্যালী শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন, সাবেক এমপি জাহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, সংগঠনের উপদেষ্টা শাহিনুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক উজ্জল রহমান, সভাপতি সুজন রাফি প্রমূখ। এতে সংগঠনের সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকালে কেক কাটা, ক্রেষ্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে বসতঘরে পুলিশের অভিযান: লক্ষাধিক টাকার পণ্য জব্দ, আটক ১
- রাতের আঁধারে কলমাকান্দায় রক্তক্ষয়ী সংঘর্ষ: প্রাণ গেল তরতাজা যুবকের
- নেত্রকোনার রানীখং ধর্মপল্লীর চুরি যাওয়া ৪০ কেজির ঘণ্টা দুদিন পর উদ্ধার
- নেত্রকোনায় একদিনে বিজিবির ৬ অভিযান: বিপুল চোরাচালান পণ্য ও মাদক জব্দ
- দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় গরু ও কম্বলসহ আটক ৫
- নেত্রকোনায় চোরাই পথে আনা ১২টি ভারতীয় গরু জব্দ, গ্রেপ্তার ২
- কেন্দুয়ায় সড়কে নিভল বাবা-ছেলের প্রাণ: হাসপাতালে লড়ছেন মা ও মেয়ে
- নেত্রকোনায় মধ্যরাতে বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর, থানায় অভিযোগ


