মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষ্যে রেলওয়ে ষ্টেশন পূর্ব প্রান্ত থেকে একটি বিশাল র‍্যালী বের হয়ে শহরে প্রশিক্ষণ শেষে পাঁচমাথায় সমাবেশে মিলিত হয়।
পরে উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, আব্দুর রাজ্জাক, সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version