লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খেকিডাঙ্গা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার খেকিডাঙ্গা মাঠে শিরাইল এক্্রপ্রেস আয়োজিত এ খেলায় দিনাজপুরের ঘোড়াঘাট চিরসবুজ ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে টিম সেতাবগঞ্জ চাম্পিয়ন হয়। টিম সেতাবগঞ্জের গোল রক্ষক সাকিব ম্যান অব দা ম্যাচ এবং সোহান প্লেয়ার অব দা টুর্নামেন্টে নির্বাচিত হয়। পরে চাম্পিয়ন দলকে নগদ ৪৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৩৫ হাজার টাকা ও্য ট্রফি প্রদান করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, জিল্লুর রহমান চৌধুরী, সাবেক হিসাব রক্ষন কর্মকর্তা আঃ রাজ্জাক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, টুর্নামেন্টের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন, আহবায়ক কামাল হোসেন, তত্বাবধায়ক প্রখাষত কামরুজ্জামান, পৃষ্ঠপোষক ইউপি সদস্য আনোয়ার হোসেন,আয়োজক প্রভাষক রেজাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়।
ব্রেকিং নিউজ
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী


