Close Menu
দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Facebook X (Twitter) Instagram
    ব্রেকিং নিউজ
    • পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার
    • দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার
    • যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে
    • বাংলাদেশ কিনছে নতুন ১৪টি বিমান: জামালপুরে বিমান প্রতিমন্ত্রী
    • দিন ও রাতব্যাপী নানা কর্মসূচিতে কলমাকান্দায় মে দিবস উদযাপন
    • নেত্রকোনায় ধনু ও মগড়ার নদীর পানি বাড়ছে, বিপদসীমার ওপরে কংস ও উব্দাখালীর
    • শ্রমিক সংকট ও অতিবৃষ্টির কবলে নেত্রকোনার হাওর, ক্ষতির মুখে হাজারো কৃষক
    • প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ মৎস্য মন্ত্রণালয়ের
    Facebook X (Twitter) Instagram
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    সাংবাদিক লিস্ট
    রবিবার, মে ৩
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • শিক্ষা
    • ক্যাম্পাস
    • অর্থনীতি
    • নির্বাচন
    • অন্যান্য
      • আইন-কানুন
      • মতামত
      • পাঁচমিশালি
      • লাইফস্টাইল
      • ইসলাম
      • কৃষি ও মাটি
      • জানা- অজানা
      • স্বাস্থ্য ও চিকিৎসা
      • জীবনযাপন
      • প্রকৃতি-পরিবেশ
      • বিজ্ঞান – প্রযুক্তি
      • লাইফস্টাইল
      • সারা বাংলা
      • ছবি ঘর
      • টেন্ডার
      • ক্রিকেট
      • টেনিস
      • ফুটবল
      • হকি
    • সাংবাদিক লিস্ট
    দ্যা মেইল বিডি / খবর সবসময়দ্যা মেইল বিডি / খবর সবসময়
    Home»সারা বাংলা»সাপাহারে শিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
    সারা বাংলা

    সাপাহারে শিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

    News EditorBy News Editorঅক্টোবর ৬, ২০২৪No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নওগাঁ পশ্চিমের শিক্ষার্থীদের উদ্যোগে রাসূল (সা.) এর জীবনীর উপর সিরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। ইসলামি ছাত্র শিবিরের নওগাঁ জেলা পশ্চিমের সভাপতি মো: আব্দুর রাকিবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আসফারুল হোসেনের পরিচালনায় সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচ. আরডি সম্পাদক আঃ রহিম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসূলের জীবনীর উপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক বক্তব্য রাখেন। সেমিনার আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।

    এসময় আর ও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পশ্চিমে জামায়াতের সেক্রেটারি নাজিমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মারুফ আহম্মেদ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ এইচ আরডি সম্পাদক আব্দুল মান্নান।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের (তরুন), বাংলাদেশ জামাতে ইসলামীর নজিপুর পৌরসভার জামাতের সেক্রেটারি আক্তার ফারুক,আতিকুর রহমান,সুবজ, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের সহকারী শিক্ষক মাও: সাদেকুল ইসলাম প্রমূখ।

    প্রধান অতিথির বক্তব্যে আঃ রহিম বলেন “মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা তার অনুসারী হিসেবে আমাদেরও উচিত বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা। সব রকমের বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই রাসুলের অনুপম আদর্শের অন্যতম শিক্ষা।”

    বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “রাসুলের জীবন চরিত জানা কোন মানুষ কারো ক্ষতি করতে পারেন না। কারণ রাসুলুল্লাহ্ কখনো কারো কোন ক্ষতি করেন নি। সর্বদা উপকার করেছেন। তোমরাও দেশ ও জাতির উপকারে নিয়োজিত হবে।”

    অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, “রাসুলুল্লাহ সা. এর সিরাত গবেষণা করতে হবে সিরাতের ক্ল্যাসিক্যাল গ্রন্থগুলো থেকে। তাহলে রাসুলুল্লাহর জীবনের উদ্দেশ্যগুলো সুন্দরভাবে জানা সহজ হবে।

    আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।এসময় প্রতিযোগীদের মধ্য থেকে পর্যায়ক্রমে প্রথম ৫০ জনকে পুরস্কৃত করা হয়।

    এতে প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হয় একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার মোবাইল ফোন ও তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল।

    উল্লেখ্য, উক্ত সীরাত প্রতিযোগিতায় মোট ৫০জন বিজয়ীকে ১লক্ষ ২০হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Editor

    Related Posts

    পূর্বধলায় পৌনে ৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, যুবক গ্রেফতার

    মে ৩, ২০২৬

    দুর্গাপুরে মাদকাসক্তদের দ্বন্দ্বে খুন, রাতভর অভিযানে মূল ঘাতক গ্রেপ্তার

    মে ৩, ২০২৬

    যশোরের হৈবতপুর ইউনিয়নের সিরাজ খাল পুনঃখননের ১৭টি গ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে

    মে ৩, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Buy Now
    © ২০২৬ ThemeSphere. Designed by ThemeSphere.

    Type above and press Enter to search. Press Esc to cancel.