ইবি প্রতিনিধি-
আগামী এক বছরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফাইমুন নোমান ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোকসেতুর রহমান সম্পদ নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর ) সংগঠন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়।

আংশিক কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি পরিসংখ্যান বিভাগের আসাদুজ্জামান প্রামানিক সাগর, সাংগঠনিক সম্পাদক আইন বিভাগের ফাইজুল বারী ফুয়াদ, দপ্তর সম্পাদক অর্থনীতি বিভাগের আবু জাহিদ তানভীর ও কোষাধ্যক্ষ মাহিউল ইসলাম।

নতুন কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করতে বলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version