রবিবার, অক্টোবর ১৮

মনিরুজ্জামান খান গাইবান্ধা,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (৯ আগস্ট) রাতে মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্ধা (বালুখোলা) নামক স্থানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাজমুল হকের নেতৃত্বে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আতিকুর রহমান,এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান,

আরো উপস্থিত ছিলেন,মনোহরপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক ওসমান প্রধান,সহ- সাধারণ সম্পাদক ববদিল খান,সহ সাধারণ সম্পাদক আবদুল মাজেদ,সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম (বাবু),সহ সাংগঠনিক সম্পাদক হেলাল প্রধান,ইউনিয়ন যুবদলের সভাপতি যুবায়ের আহমদ,ও ছাত্রদলের সভাপতি রেজাউল হক,সাধারণ সম্পাদক সিহাব চৌধুরীসহ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেয়।

এসময় দলের নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শেষে বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version