লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ চেয়ার টেবিলে বসিয়ে দুপুরে একবেলা মাংস ভাত খাওয়ানো হয়েছে প্রায় এক’শ ছিন্নমুল নারী, পুরুষ ও শিশুকে। সমাজের ছিন্নমুল মানুষদের সাথে ঈদ আনন্দ ভাড়াভাগি করতে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আইপজেটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখারুল হক ধ্রুব, পীরগঞ্জ প্রেসক্লারে সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জেলা খ্রীস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, আই পজেটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ,সহ সংগঠনের সদস্যরা।
আই পজেটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ জানান, সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে আই পজেটিভ। বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, দরিদ্রদের স্বনির্ভর করতে সহায়তা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন ধরণের প্রতিযোগীতা আয়োজন, স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রচার- প্রসার করা সহ অসহায় মানুষকে নানা ভাবে সাহায্য করে আসছেন তারা।
তিনি আরো বলেন, সমাজের ছিন্নমুল মানুষ যারা কোরবানি দিতে পারেনি বা কোরবানির মাংস খেতে পারেননি , তাদের জন্য প্রতি বছর দুপুরে এক বেলা মাংস ভাতা খাওয়ানোর আয়েজন করেন তারা। মানবিক কাজের অংশ হিসেবে এবারো সেই আয়োজন করা হয়। এতে প্রায় একশ জন ছিন্নমুল নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। তাদের এক বেলা খাওয়াতে পেরে বেশ খুশী আই পজেটিভ পরিবার।
অনেক দিন পর চেয়ার টেবিলে বসে দুপুরে এক বেলা মাংস ভাত খেতে পেরে তৃপ্তির ঢেকুড় তুলেন অনেকে। দোয়া করেন আই পজেটিভের জন্যেও।
ব্রেকিং নিউজ
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি
- এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি


